AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসকাফসহ দুইজন আটক, প্রাইভেট কার জব্দ



ইসকাফসহ দুইজন আটক, প্রাইভেট কার জব্দ

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৮৪০ বোতল নেশাজাতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ ইসকাফ উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালিত হয় বুধবার ভোরে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর এলাকায়। গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার লক্ষীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে মো. সাইদুল সর্দার (৩৯) ও একই গ্রামের বাসিন্দা কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নাটুদাহ-জগন্নাথপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পুলিশের গাড়িতে আঘাত দিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের সঙ্গীয় ফোর্সসহ টিম ওই গাড়িটি আটক করতে সক্ষম হয়।

কারটি তল্লাশি করে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত ইসকাফ সিরাপটি ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদক ব্যবসায়ীরা বাজারজাত করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামাল আল নাসের জানান, ফেনসিডিল ও ইসকাফের জেনেটিক নাম একই হওয়ায় মাদক ব্যবসায়ীরা ইসকাফকে বিকল্প হিসেবে ব্যবহার করছে। এটি ভারতের বিভিন্ন কোম্পানির মাধ্যমে ভিন্ন নামে সরবরাহ করা হচ্ছে। বিষয়টির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে।

উদ্ধারকৃত মাদক ও গাড়ি বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতার দুই আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!