AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একুশে সংবাদ.কমের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সেলিম রেজার নানী ইন্তেকাল


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
১০:১৮ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

একুশে সংবাদ.কমের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সেলিম রেজার নানী ইন্তেকাল

পাবনা জেলার স্বনামধন্য স্কুল শিক্ষক ও ধর্মীয় গুরু মরহুম জয়নাল আবেদীন মাষ্টারের সহধর্মিণী হামিদা সরকার এবং সাংবাদিক সেলিম রেজার নানী মারা গেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টারপাড়া ছেলের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।

মরহুমার নাতি সাংবাদিক মো. সেলিম রেজা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল একুশে সংবাদ.কম এর পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আজ মঙ্গলবার বাদ এশা, ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টারপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। এদিকে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন সাংবাদিক সেলিম রেজার নানীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!