AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:৩০ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গণসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফায়ার সার্ভিসের সচেতনতামূলক কার্যক্রমের ফলে আগের তুলনায় অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনা নিয়ন্ত্রণে এসেছে বলে সভায় জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লষ্কর।

সভায় গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, গ্রাম আদালতে যদি অধিক সংখ্যক বিরোধ নিষ্পত্তি করা যায়, তাহলে আদালতের মামলার চাপ অনেকটাই কমে আসবে।

এছাড়াও মাদক নিয়ন্ত্রণ, কোস্টগার্ডের কার্যক্রম আরও জোরদার করা, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, লৌহজংয়ে সেবার মান উন্নয়নের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লষ্কর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক এম. তারিকুল ইসলাম, লৌহজং উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, কোষাধ্যক্ষ স্বপন ব্যাপারী, সাংবাদিক শহীদ সুরুজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!