AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থীকে পূনরায় শোকজ



মান্দায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থীকে পূনরায় শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পূনরায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে বলা হয়েছে, নির্বাচনী প্রচার শুরুর আগেই ডা. ইকরামুল বারী টিপুর গাড়ির সামনে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা একটি পতাকা দেখা গেছে, যা বিচারিক কমিটির নজরে এসেছে। পাশাপাশি তার ছবি ও ‘ধানের শীষে ভোট দিন’ লেখা সংবলিত ২০২৬ সালের ক্যালেন্ডার মান্দা উপজেলার বিভিন্ন দোকানে ঝুলতে দেখা গেছে। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
এ অবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না এবং কেন অপরাধ আমলে নিয়ে বিচারকার্য শুরু করা হবে না—সে বিষয়ে আগামী ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় নওগাঁ-৪ (মান্দা) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর আত্রাই সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘তফসিল ঘোষণার আগেই কিছু ক্যালেন্ডার বিতরণ করা হয়েছিল। বর্তমানে আমার গাড়িতে কোনো ধরনের ব্যানার বা পতাকা নেই। আগের তোলা ছবি ব্যবহার করে অভিযোগ আনা হয়েছে।’ আদালতের নির্দেশ অনুযায়ী হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করবেন বলেও জানান তিনি।
এর আগে গত ৭ জানুয়ারিও একই প্রার্থীর বিরুদ্ধে শোকজ নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. শিমুল সরকার। ওই নোটিশে অভিযোগ করা হয়, প্রচার শুরুর আগেই তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান এবং বিভিন্ন এলাকায় গণসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।
নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আসা ভিডিওতে দেখা যায়, কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি দোয়া মাহফিল ও শোকসভায় তিনি প্রকাশ্যে ভোট চান। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮ লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় তাকে গত ১৪ জানুয়ারি লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!