রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে বিএনপি নেতা মো. সেকু শেখের উদ্যোগে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে বানেশ্বর ইউনিয়নের সোনারপাড়া ঈদগাহ মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইউনিয়ন যুবদলের নেতা বিপ্লব সরদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, গরিব ও দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সেকু শেখ বলেন, বিএনপি সবসময় দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তীব্র শীতের মধ্যে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম সামাজিক দায়িত্বের অংশ।
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি যেমন রাজপথে রয়েছে, তেমনি মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আশফাক রায়হান ইশতিয়াক, বিদ্যুৎ, জুয়েল, মাইনুল, নাসির, বাবু ও কুরমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

