গোপালগঞ্জের কাশিয়ানীতে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘একতা বন্ধু ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
উপজেলার রামদিয়া, সরাইকান্দী, ভুলবাড়িয়া, সাধুহাটি, বাহিরবাগ, জোতকুড়া, বরুনাপোল, ঘৃতকান্দি, ওড়াকান্দি ও আড়ুয়াকান্দি গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে শরিফুল ইসলাম বলেন, ‘তীব্র শীতে গ্রামাঞ্চলের অসহায় মানুষজন কষ্টে দিনাতিপাত করছে। একতা বন্ধু ফাউন্ডেশনের তরুণরা যেভাবে গ্রাম থেকে গ্রামে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান সবারই এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত।’
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইয়াসিন শিকদার, সিনিয়র সহ-সভাপতি সুনন্দন, সহ-সভাপতি বরকত আহমেদ, সাধারণ সম্পাদক অনিমেষ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব হোসেন ও সাংগঠনিক সম্পাদক সজীব মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন অর্থবিষয়ক সম্পাদক তানজিম হোসেন, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক তবিবুর রহমান বুলবুল, উপদপ্তর সম্পাদক তরিকুল ইসলাম নাঈম, শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিপলু এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক শরীফ শাহরিয়ার শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি ইয়াসিন শিকদার বলেন, ‘হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে সামান্য অবদান রাখাই আমাদের এ উদ্যোগ। আগামীতেও একতা বন্ধু ফাউন্ডেশন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।’
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

