AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাশিয়ানীর ব্যাসপুরে আদি সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক



কাশিয়ানীর ব্যাসপুরে আদি সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকায় আদি সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, লেখক ও গবেষক এবং দৈনিক জনকণ্ঠের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফারজানা হোসেন স্বপ্না, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ফারহানা আলম নাছিমা, সমাজসেবী তাহমিনা শারমিন রিতা, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দীন খান সৈকত, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিলন খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রনি খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে আদি সম্প্রদায়ের জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনা হয়। এ সময় নেতৃবৃন্দ তাদের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন।
 


একুশে সংবাদ/ওজি

Link copied!