AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৫:০৪ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন-১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর তিনটি বিশেষ টহল দল সীমান্তবর্তী চর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো মালিকবিহীন ছিল।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন, চেকপোস্ট ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!