AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে চোলাই মদসহ আটক ১


Ekushey Sangbad
উপজেলা প্রতিনিধি, বোয়ালখালী, চট্টগ্রাম
০৩:৪১ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

বোয়ালখালীতে চোলাই মদসহ আটক ১

চট্টগ্রামের বোয়ালখালীতে ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জয় দে (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত জয় দে বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শাকপুরা গ্রামের মৃত বাবুল দে’র ছেলে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাকপুরা লালারহাট এলাকায় মদ বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রবিবার (১৮ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!