AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীনগরে ৪ চোর আটকের পর পুলিশে সোপর্দ


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:০২ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

শ্রীনগরে ৪ চোর আটকের পর পুলিশে সোপর্দ

শ্রীনগরে গভীর রাতে বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ৪ চোর আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের হাতার পাড়ার সবুজ গ্রামে এঘটনা ঘটে।

পরে উত্তম-মাধ্যম দিয়ে ওই ৪ চোরকে পুলিশে কাছে সোপর্দ করা হয়। আটকরা হলেন হাতার পাড়ার ওসমান গনির ছেলে আলামিন ইসলাম, জসিম বেপারীর ছেলে রিফাত, কুকুটিয়ার নাগরভোগ গ্রামের হাসেম শেখের ছেলে সেলিম শেখ ও ষোলঘরে সিরাজ তালুকদারের ছেলে ফেরদৌস। 
স্থানীয়রা জানান, রাতের আধারে হাতার পাড়া সবুজ গ্রামের ট্রান্সফরমার ও তার চুরির জন্য বৈদ্যুতিক খুঁটিতে উঠতে দেখ এলাকাবাসী অভিযুক্ত ৪ যুবককে আটক করে। এ সময় তাদের কাছে প্লাস, হাতুড়ি, কাটার, সেলাইরেঞ্জসহ বিভিন্ন ধরণের যন্ত্রপাতি পাওয়া যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী আটককৃতদের চোর সন্দেহে উত্তম মাধ্যম দেয়। খবর পেয়ে শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আক্কাস উদ্দিন ঘটনাস্থলে এসে ওই ৪ জনকে থানায় নিয়ে যায়। 
অভিযুক্ত ৪ জনের মধ্যে আলামিন ইসলাম ও রিফাত বেপারী রাঢ়িখাল এলাকার হাতার পাড়ায় আত্মীয়র বাড়িতে থাকে। তাদের বিরুদ্ধে এর আগেও মাদক সেবন, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ডে জরিত থাকার অভিযোগ রয়েছে বলে সুত্রমতে জানা গেছে। 
শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. আক্কাস উদ্দিন বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৮। আসামীদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।   
 

একুশে সংবাদ/ওজি

Link copied!