পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের আর্থিক সহায়তায় উপজেলার ৫হাজার এতিম, মিসকিন মাদ্রাসার ছাত্র ও দুস্থদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে রুহের মাগফিরাত কামনায় শনিবার দুপুরে শহরের ইকোপার্ক মাঠে কুলখানির আয়োজন করা হয় ।
এতে সকাল থেকে কোরআন খতম ও দুপুরে দোয়া মোনাজাত শেষে উপজেলার সকল এতিমখানা, হাফেজ্জী, কওমী, এবতেদায়ী মাদ্রাসা, উপজেলার সকল মসজিদের ইমাম- মুয়াজ্জিন, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, উপজেলা সকল রিক্সা-অটোচালক ও খেয়াঘাটের মাঝিদের মাঠে বসিয়ে কুলখানির (জিয়াফত) খাবার পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর-২ আসনের বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

