র্যাবের পর এবার দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন কোটচাঁদপুর থানার পুলিশ। শুক্রবার রাতে কোটচাঁদপুর -সাফদারপুর সড়কের কুশকুড়ি মাঠের আহাদ আলীর মেহগনী বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে একটি চা পাতি, একটি ছুরি, তিনটি হাসুয়া।
জানা যায়,রাতে কোটচাঁদপুর মডেল থানার পুলিশের টহল চলছিল। এ সময় গোপন সংবাদ জানতে পারেন দেশীয় অস্ত্রের কথা। এরপর কোটচাঁদপুর এস আই (নি:)অপু বিশ্বাস সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। এরপর উদ্ধার করেন দেশীয় তৈরী ৫ টি অস্ত্র। এরমধ্যে চা পাতি, ছুরি ও হাসুয়া।
এর আগে গেল ১৫ জানুয়ারি (রাতে) কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের মতিয়ার সর্দারের বাগান থেকে র্যাব উদ্ধার করেন পরিত্যক্ত মালিক বিহীন দুইটি ইয়ারগান।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন,পরিত্যক্ত উদ্ধার হওয়া কোন মালামালের মামলা হয় না। জিডি হয়। শুক্রবার রাতে উদ্ধার হওয়া মালামাল নিয়ে থানায় একটি জিডি মুলে রাখা হয়েছে।
তিনি বলেন,অস্ত্র গুলোর বিস্তারিত তথ্য জানা যায়নি।তবে নাশকতা সৃষ্টির জন্য হয়তো কেউ জড়ো করছিল। আমরা গোপন সংবাদে জানতে পেরে,অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

