AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরিরামপুরে শীতার্তদের পাশে এসএসসি ২০০৩ ব্যাচ


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৫:১৪ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৬

হরিরামপুরে শীতার্তদের পাশে এসএসসি ২০০৩ ব্যাচ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। মানবিক এই উদ্যোগে শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। কনকনে ঠান্ডায় কম্বল পেয়ে উপকারভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস। তারা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!