AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৪:৪৬ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৬

শ্রীপুরে পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা (পিয়ার আলী কলেজ) সংলগ্ন একটি পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর পাড় থেকে এসব উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাছির আহমদ।

স্থানীয় জেলে জাহাঙ্গীর আলসম জানান, তিনজন মাছ ব্যবসায়ী সকালে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল তুলতে গেলে মাছের সঙ্গে ইট বাঁধা একটি ব্যাগ উঠে আসে। ব্যাগে ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে তারা ৯৯৯ নম্বরে পুলিশকে জানায়। পরে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ এবং ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে এসে এগুলো উদ্ধার করেন।

উদ্ধারকালে আশপাশের লোকজন পুকুর পাড়ে ভিড় জমায়। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী পুকুরপাড়ে ফিতা দিয়ে সীমানা নির্ধারণ করেছিলেন। ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ওসি মোহাস্মদ নাছির আহমদ জানান, উদ্ধারকৃত ককটেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে এগুলোর বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হবে। তবে, কিভাবে ব্যাগটি পুকুরে ফেলা হয়েছিল এবং এর পেছনের উদ্দেশ্য তা তদন্ত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!