জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী শিক্ষাবিদ ও বিশিষ্ট গবেষক, শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় কলেজ ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা লাভ করেন। এ উপলক্ষে অনুভূতি প্রকাশ করে ড. তরু বলেন, “জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় আমি গৌরববোধ করছি। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় পর্যায়ে এই অর্জন আমার দায়িত্ববোধ আরও বৃদ্ধি করেছে। এই অর্জন আমার একার নয়; এর সঙ্গে আমার প্রিয় শিক্ষকমন্ডলী, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টা জড়িত। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল।”
প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জেলা পর্যায়ে ড. তরু ইতিমধ্যেই শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
এদিকে, একই বিভাগীয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল হাই ফারুকী।
এই অর্জন স্থানীয় শিক্ষা ও শিক্ষাব্যবস্থার জন্য একটি গৌরবের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

