পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মসজিদ ভিত্তিক প্রজন্ম গঠনের লক্ষ্যে নামাজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উদয়ন মধ্যমিক বিদ্যালয়ে নামাজের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নামাজ প্রতিযোগিতায় মজিদ ব্যাপারি মসজিদ থেকে ২৫ জন ও চৌরাস্তা জামে মসজিদ থেকে ২১ জন ৮ থেকে ১২ বছরের বয়সী শিশুকিশোরদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে মনোনীত করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজের পুঙ্খানু পর্যবেক্ষণ করা হয়। এদের মধ্যে থেকে ২৮ জনের মাঝে সাইকেল তুলে দেওয়া হয়েছে।
পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উদ্দিন পরাগ ও গলাচিপা সরকারি কলেজ শাখার ছাত্র দলের সাবেক আহ্বায়ক মুশফিকুর রহমান সাইফুলের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, বিশেষ অতিথি উপজেলা বিএনপি শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, পৌর বিএনপি শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-নেত্রী বৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

