AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় কৃষি জমির উপরিভাগ কর্তনের অপরাধে জরিমানা



মান্দায় কৃষি জমির উপরিভাগ কর্তনের অপরাধে জরিমানা

নওগাঁর মান্দায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগ কর্তনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (দুপুরে) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবিদ্যপাড়া ও ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগ কর্তনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ভূমি ব্যবস্থাপনা ও প্রতিকার আইন-এর ১৩ ধারায় ২ ০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন,“অনুমতি ছাড়া পুকুরের মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!