যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাউফলের মো. জামশেদ হোসেন (৪৬) কে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প (সাভার)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আদালতের পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জামশেদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা এবং মো. নূরুল হকের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

