AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় পিঠা উৎসব উদযাপন



পত্নীতলায় পিঠা উৎসব উদযাপন

নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর শহরে একদিন ব্যাপী সম্পীতির পিঠা উৎসব মেলা উদযাপন করা হয়েছে। 
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নজিপুর মুগ্ধ কমিউনিটি সেন্টার সামনে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজিত উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা জনাব মো: আনোয়ার হোসেন।

হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ- এলাকা সমন্বয়কারী আসির উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব মোঃ খাজা নাজিবুল্লাহ চৌধুরী, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এম.আর মোস্তফা, সহসভাপতি দুলাল, বিএনপি নেতা আবু তাহের চৌধুরী মন্টু, নজিপুর পৌর বিএনপির নেতা কাজী বেনু, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। পরে অতিথিরা পিঠা উৎসব মেলার ৬টি স্টল পরিদর্শন করেন। মেলায় দেশীয় সংস্কৃতির নানা স্বাদের রকমারি খাবারের সমাহার পরিবেশন করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!