AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে কুখ্যাত ২ ডাকাত গ্রেফতার



আড়াইহাজারে  কুখ্যাত ২ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুখ্যাত  ২ ডাকাতকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।  সোমবার  ভোরে মর্দাসাদী এলাকা থেকে  তাদের আটক করা হয়।

আটকরা হলো -উপজেলার মর্দাসাদী গ্রামের বইচা উদ্দিনের ছেলে মো. নোয়াব আলী (৩৫), এবং মো. সোহেল (৩২)।

পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার আর্মি ক্যাম্প হতে একটি দল থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মর্দাসাদী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ২ ডাকাতকে গ্রেফতার করেন।

সম্প্রতি এলাকায় ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে রাত কাটাতো। ডাকাত আতঙ্কে প্রতি রাত জেগে এলাকাবাসী পাহারা দিতে হচ্ছে। প্রত্যেক রাতেই উপজেলার কোন না কোন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে চলছে।তাদের দুজনকে গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা রয়েছে।সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অপরাধীদের গ্রেফতার করতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর সহায়তায় উপজেলা থেকে সকল অপরাধীদেরকে  নির্মূল করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!