AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০১:১৩ পিএম, ১২ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান

কুড়িগ্রাম খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান এবং চালের মজুদ গরমিল পেয়েছে দুনীর্তি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ জানুয়ারি) জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর অভিযানে জেলা খাদ্য গুদামের ৮ টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল না পাওয়ার অভিযোগ দুদক কর্মকর্তার।
দুদক সুত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জেলা দুনীর্তি দমন কমিশনের সহকারী পরিচালক মো: সাবদারুর ইসলাম জানান, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোন সদোত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানায় দুদক কর্মকর্তা। এছাড়াও খাবার অনুপোযোগী চালও পাওয়া গেছে বলে জানান তিনি।


এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কাজী হামিদুল হককে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। 
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!