বান্দরবানের লামায় সেনাবাহিনী ও বন-বিভাগের স্পেশাল টিমের অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০০ ফুট কাঠ জব্দ করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে লামা বন বিভাগের বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের ও আলীকদম সেনা জোনের নির্দেশনার ভিত্তিতে আলীকদম সেনা জোনের ইয়াংছা সেনা ক্যাম্প কমান্ডার জানাব বাহার উদ্দিন, স্পেশাল টিমের সদস্য রনি পারভেজ এবং লামা সদর রেঞ্জের ইয়াংছা বনবিট কর্মকর্তা কবির উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে লামা ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বড় পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গোল সেগুন গাছ ৪৩ টুকরো ৪০ ঘনফুট, বল্লি ৫০ টুকরো সেগুন গাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত সেগুন গাছগুলো লামা বনবিভাগের আওতাধীন ইয়াংছা বনবিটে মালবাহী গাড়িযোগে নিয়ে আসা হয় বলে জানান।
স্পেশাল টিমের প্রধান রনি পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বড় পাড়ায় বিপুল পরিমাণ গোল সেগুন কাঠ ও সেগুন বল্লি অবৈধভাবে মজুদ করা হয়েছে। বনজ সম্পদ পাচার রোধে লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও লামা সদর রেঞ্জ কর্মকর্তা কবির উদ্দিনের কঠোর নির্দেশনা ও নিয়মিত তদারকির অংশ হিসেবেই আলীকদম সেনা জোনের সার্বিক প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

