AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ



সিংগাইরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জের সিংগাইরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-এমএফপি।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় পৌরসভা কাংশা এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির শাখা ব্যবস্থাপক মো. আবু ইব্রাহিম।

সঞ্চালনা করেন শাখা হিসাবরক্ষক মো. জাকিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা এরিয়া সমন্বয়কারী মো. হেলাল উদ্দিন বলেন, সংস্থাটির ঋণের লভ্যাংশ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম এবং সদস্যদের স্বাবলম্বী করতে সিসিডিবি-এমএফপি সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।
তিনি জানান, সদস্যদের সন্তানরা এসএসসিতে জিপিএ-৫ অথবা সাড়ে ৪ পয়েন্ট পেলে এককালীন ৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ৪ বছর পর্যন্ত শিক্ষা ভাতা প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান বিশ্বাস। সভাপতির বক্তব্যে মো. আবু ইব্রাহিম বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সিসিডিবি-এমএফপি মানুষের পাশে থাকবে।

সুবিধাভোগী রোকসানা, জমেলা, নাছিমা, ছিদ্দিক আলী ও বজলুর রহমান বলেন, এই সহায়তা তাদের শীত মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।

 


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!