AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে ৫৪ বিজিবি


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৪:১৩ পিএম, ১০ জানুয়ারি, ২০২৬

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে ৫৪ বিজিবি

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক পাহাড়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৫৪ বিজিবি।

শনিবার (১০ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিকনির্দেশনায়, বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি‍‍`র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে সাজেক বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মানিক উল্লাহ কর্তৃক সাজেকের রুইলুই, কংলাক ও মাসালং ৯ নং পাড়ায় হতদরিদ্র, সুবিধা বঞ্চিত ও গরীব নৃগোষ্ঠীর অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, “এই প্রচণ্ড শীতে অসহায় গরিব ও দুস্থদের পাশে থাকার জন্য এই কার্যক্রম করা হয়েছে। মানবিক সহায়তার এই কার্যক্রম সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উক্ত শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!