AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কসমেটিকস কারখানায় অভিযান, জরিমানা


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৬:৫৪ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

কসমেটিকস কারখানায় অভিযান, জরিমানা

রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে একটি অনুমোদনহীন কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ‘সাফা’ নামক কারখানায় বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। তিনি জানান, কারখানাটির বিএসটিআই অনুমোদন, বৈধ লাইসেন্স ও স্বাস্থ্য নিরাপত্তা মানদণ্ড কিছুই ছিল না। এতে ব্যবহৃত বিভিন্ন বিপজ্জনক কেমিক্যাল ও লোশন তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।  

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনুমোদনহীন কসমেটিকস ব্যবহারে ত্বকে অ্যালার্জি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখে জটিলতা এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।  

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!