AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে ফুটপাত দখল উচ্ছেদে অভিযান


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০১:৪০ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

গোদাগাড়ীতে ফুটপাত দখল উচ্ছেদে অভিযান

রাজশাহীর গোদাগাড়ী সদরের ডাইংপাড়া বাজারে ফুটপাত ও দোকানের সামনের অংশ অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। এ সময় পৌরসভা আইন লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাত দখল করে ঝুলিয়ে রাখা কাপড়, পণ্যসামগ্রী ও নির্ধারিত সীমার বাইরে রাখা মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পৌর প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, পৌর এলাকার ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। আইন অমান্য করলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত দখলের কারণে বাজার এলাকায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। প্রশাসনের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারির দাবি জানান।

 

একুশে সংবাদ/ওজি
       

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!