AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযানে ১৫টি ককটেল বোমা ও মাদকদ্রব্যসহ আটক ১



চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযানে ১৫টি ককটেল বোমা ও মাদকদ্রব্যসহ আটক ১

চুয়াডাঙ্গায় যৌথবাহিনী ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিস ট্যাপেন্ডা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করেছে। এ ঘটনায় এরিন বাদশা (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিটি সদর উপজেলার নুরনগর গ্রামের সুলতান আলীর ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে সদর উপজেলার নুরনগর গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নুরনগর গ্রামের একটি বাড়িতে ট্যাপেন্ডা ট্যাবলেট এবং পাশের কবরস্থানে ১৫টি ককটেল বোমা থাকার গোপন সংবাদ পাওয়া যায়।

এরপর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় এরিন বাদশার বাসা থেকে ২৩০টি ট্যাপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে কবরস্থানের পরিত্যক্ত স্থান থেকে ১৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

ওসি মিজানুর রহমান আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। এরিন বাদশার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!