অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শেরপুর জেলার এক অসহায় ব্যক্তি। দীর্ঘদিন গুরুতর অসুস্থতায় ভুগলেও উন্নত চিকিৎসা করানোর জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় তিনি ও তার পরিবার চিকিৎসা কার্যক্রম চালাতে পারছেন না।
জানা গেছে, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভুইয়ারচর গ্রামের বাসিন্দা বাজতুল্ল্যাহ (৪৫) দীর্ঘদিন ধরে হাড়জনিত জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দ্রুত উন্নত চিকিৎসা ও অপারেশন প্রয়োজন, যার আনুমানিক খরচ তিন লক্ষ টাকা। যা তার ও পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক বাজতুল্ল্যাহ ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করে পরিবারের খরচ চালাতেন। কিন্তু গত তিন বছর যাবত হাড়জনিত অসুস্থতার কারণে পরিবারের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। ধারদেনা করে প্রাথমিক চিকিৎসা চালানো হলেও বর্তমানে আর কোনো উপায় নেই।
স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা ও আর্থিক সহায়তা না পেলে যে কোনো সময় পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। তারা বিষয়টি প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে আশ্রয় কামনা করেছেন।
এদিকে অসহায় পরিবারটি সরকার এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সহায়তা কামনা করেছে।
যোগাযোগ: ০১৮-৮৫৫০৭১১০ (বিকাশ পার্সোনাল, রোগীর আত্মীয়)
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

