AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৬:১২ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫

 এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে দাখিল করা ছয়টি মনোনয়নের মধ্যে বাকি পাঁচটি বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। যাচাই শেষে স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জামায়াতের প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু, এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা কামাল ও গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ এর প্রার্থী বৈধতা ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, ময়মনসিংহ-১১ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে পাঁচজনের মনোনয়ন বৈধ পাওয়া গেছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।


একশে সংবাদ/ওজি

Link copied!