AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
লক্ষ্মীপুরে ড. মুহাম্মদ রেজাউল করিম

ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৪:৪৭ পিএম, ৩ জানুয়ারি, ২০২৬

ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি

ঢাকা উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন স্মরণকালের সেরা নির্বাচন হতে পারে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. রেজাউল করিম আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। এ ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি অবিলম্বে হাদির হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তার এবং শুধু প্রার্থী নয়, সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, অনেক প্রার্থী নিরাপত্তা চেয়েছেন। আমরা মনে করি, দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আজ আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের বৈধতা আমরা পেয়েছি।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ এবং সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!