AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি



বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণের গয়না, নগদ ১২ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন লুট করেছে একটি ডাকাত দল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৩টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্য চন্দনা দাশ জানান, ভোর সাড়ে ৩টার দিকে বাড়ির মূল দরজার তালা ভেঙে মুখোশধারী ৮-১০ জন ডাকাত ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতরা মীরা দাশ নামের এক বৃদ্ধার কানে থাকা স্বর্ণের দুল টেনে খুলে নেয়। এ সময় পরিবারের কয়েকজন সদস্যকে মারধরও করা হয়।

পরিবারের আরেক সদস্য জয় দাশ বলেন, ডাকাতদের বয়স আনুমানিক ২৬–২৭ বছর হবে। ঘরে ঢুকেই তারা সবার মোবাইল ফোন কেড়ে নেয়।

রাজ দাশ জানান, “ডাকাতরা পরিবারের বেশিরভাগ সদস্যের গলায় ধারালো অস্ত্র ধরে হাত-পা বেঁধে ফেলে। কয়েকজন শিশুকে ছাড়া বাকিদের চুপ থাকতে বলা হয়।”

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!