AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:২০ এএম, ২ জানুয়ারি, ২০২৬

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে মাঝনদীতে দুটি ফেরি আটকে পড়েছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৩টার পর থেকে নৌদুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। গভীর রাতে কুয়াশা আরও ঘন হয়ে গেলে নদীর চ্যানেল চিহ্নিতকারী বিকন লাইট ও মার্কিং পয়েন্ট দৃশ্যমান ছিল না। ফলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল পুরোপুরি স্থগিত করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশা কমে গেলে পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। বর্তমানে পাটুরিয়া ঘাটে চারটি এবং দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি নোঙর করা আছে। এছাড়া মাঝনদীতে ‘কেরামত আলী’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামে দুটি ফেরি আটকে রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!