AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাত্তার গ্রুপের সহায়তায় শীতার্ত মানুষের মুখে হাসি


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৪:৫০ পিএম, ১ জানুয়ারি, ২০২৬

সাত্তার গ্রুপের সহায়তায় শীতার্ত মানুষের মুখে হাসি

কনকনে শীতে মানবিকতার উষ্ণ ছোঁয়া এনে দিয়েছে সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ এম এ সাত্তার খানের সহায়তায় মানিকগঞ্জের হরিরামপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এক হাজার নতুন কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের শীতের ভোগান্তির মধ্যে নতুন কম্বল পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন শীতার্ত মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি ও সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান, দৈনিক মানবজমিনের হরিরামপুর প্রতিনিধি সজিব গুহ মজুমদার, দৈনিক যায়যায়দিন পত্রিকার হরিরামপুর প্রতিনিধি শুভঙ্কর পোদ্দার, দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিনিধি নুরুল আমিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান বলেন, সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ এম এ সাত্তার খান প্রমাণ করেছেন—মানবিকতা এখনো বেঁচে আছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দায়িত্বশীল ও মানবিক মানুষের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদ বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়ে যায়। সেই কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যে সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ এম এ সাত্তার খানের সহযোগিতায় এই কম্বল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ মানবিক সহায়তা শীতার্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

এ সময় প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি বলেন, সমাজের বিত্তবানদের সহানুভূতিশীল উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ এম এ সাত্তার খান অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সরকার ও সমাজের সক্ষম ব্যক্তিদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!