AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৪:৪৯ পিএম, ১ জানুয়ারি, ২০২৬

লৌহজংয়ে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সারাদেশের মতো মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাতেও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। গতকাল বৃহস্পতিবার সকালে লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন এবং শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,“শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে বলে আমি আশা করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ইউনুছ খান–মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান।

এছাড়া সহযোগী অধ্যাপক ড. সুমন আহম্মেদ, সায়েরা খান, পরিচালনা পর্ষদের সদস্য জুবায়দা ফাইজা, রাফিয়া খান ও আসিফুর রহমান খানসহ প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে দেখা যায় আনন্দের হাসি। পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!