AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোয়ালন্দ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত



গোয়ালন্দ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, মানব পাচার প্রতিরোধ, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ ড্রেজিং ও বালু-মাটি কাটা সম্পূর্ণ বন্ধ, মহাসড়কে মাটি পরিবহন নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!