গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকলীগ নেতা দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী নেতা হলেন মুকসুদপুরের পশারগাতী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ ভুলু শেখ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে
মোঃ ভুলু শেখ জানান, আমি মোঃ ভুলু শেখ, পিতা. মোঃ রাজ্জাক শেখ গ্রাম: কৃষ্ণাদিয়া, ডাকঘর: কৃষ্ণাদিয়া, উপজেলা: মুকসুদপুর, জেলা: গোপালগঞ্জ।
আমি মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলাম। আমার শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় কৃষকলীগের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করছি।
আজ থেকে আমার সংগে কৃষকলীগ ও সহযোগী সংগঠনের আর কোন সম্পর্ক নেই। আমি আর কখনো রাজনীতির সাথে জড়িত হবো না।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

