AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৭:৪৭ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

উৎসবমুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী, এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদ, ইসলামী আন্দোলনের জেলা প্রার্থী অধ্যক্ষ নুর বখতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল বারী রনি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুব সালেহী, বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. আক্কাছ আলী এবং গণঅধিকার পরিষদের প্রার্থী নুরে এরশাদ সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন।

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

এতে কুড়িগ্রাম-১ আসনে মোট ৬ জন, কুড়িগ্রাম-২ আসনে ৯ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৭ জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৮ জন—মোট ৩০ জন প্রার্থী নিজ নিজ দলীয় ও স্বতন্ত্র পরিচয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীদের সঙ্গে তাঁদের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কার্যক্রমে সংবাদকর্মীদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকারের মাধ্যমে সাংবাদিকরা পুরো প্রক্রিয়াটি জনগণের সামনে তুলে ধরেন, যা উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

মনোনয়ন জমা দিতে আসা বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁরা নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন। এ জন্য তাঁরা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, মনোনয়ন জমাদানের শেষ দিনটি যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ থাকে—এই লক্ষ্যেই আমরা কাজ করেছি। সবার সহযোগিতায় তা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এজন্য সবাইকে ধন্যবাদ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!