AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরের ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন প্রার্থী


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৭:৪৬ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

শেরপুরের ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন সংসদ সদস্য প্রার্থী। ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।

এর মধ্যে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, শেরপুর-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া শেরপুর-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্র্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে মোট ৩০ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি আরও বলেন, যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আর মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!