AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা



চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা

চুয়াডাঙ্গার দুটি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটা পযন্ত ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন। তবে এ দুটি আসনে মনোনয়ন ফরম তুলেছিলেন ১২ জন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৪ জন ফরম জমা দিয়েছেন।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ আরও ৪ জন জমা দিয়েছেন। মনোয়নপত্র দাখিল শেষে বিএনপির দুই প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালণে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। জনগনের প্রত্যাশা অনুযায়ী ভোট সম্পন্ন হবে বলে প্রত্যাশা করি।

জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন ও মাসুদ পারভেজ রাসেল বলেন, ২৪-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়তে জনগনের রায়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবো। অন্যের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করবো।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রত্যেক প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!