AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মাগুরা-১

বিএনপির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৫:৩০ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

বিএনপির  মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা- ১ (মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান এর পক্ষে সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদ- এর নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন মাগুরা ও শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. সাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাবলু, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে ধারণা দেন এবং পরবর্তীতে এ বিষয়ে প্রার্থী ও রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে বিস্তারিত আলেচনা করা হবে বলে জানান।

Link copied!