পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদের কাছে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমাদান শেষে শফিকুল ইসলাম মাসুদ বাউফলবাসীর কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বাউফল আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

