পটুয়াখালী–২ (বাউফল) আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার সোমবার দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতারা, যেমন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকনসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

