মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসনের জন্য বিএনপির মনোনীত সংসদ প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সোমবার দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রার্থী বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।
লৌহজং ও টংগিবাড়ীর সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

