AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গাজীপুর-১

বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের মনোনয়নপত্র জমা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:২১ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সকালে তিনি কালিয়াকৈর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন এর হাতে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য মজিবুর রহমানের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!