ময়মনসিংহের ত্রিশালে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। জেঁকে বসেছে কুয়াশা ও শৈত্যপ্রবাহ। উপজেলার হতদরিদ্র, ছিন্নমূল শিশু ও মুক্তিযুদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
শীত বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন বাজারে গরম কাপড়ের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। শহরের রাস্তাঘাটে মানুষজন সোয়েটার ও জ্যাকেট পরে চলাচল করছেন। স্থানীয় কাপড়ের দোকান ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে।
ত্রিশাল উপজেলার বিভিন্ন গ্রামেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে। কৃষকরা জানান, ভোরের কুয়াশায় ফসলের জমি সাদা হয়ে যাচ্ছে এবং সকালেও মাঠে কাজ করা কঠিন হয়ে পড়ছে। দরিদ্র পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে সমস্যায় পড়েছেন এবং সরকারি ও বেসরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন।
ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, “শীতের তীব্রতা বাড়ায় আমরা ইতিমধ্যে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্র, ছিন্নমূল শিশু ও মুক্তিযুদ্ধাদের মাঝে প্রথম চালানে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

