নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুথি (১২) নামে এক বালিকার মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪ টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুথি উপজেলার কালিকাপুর গ্রামের মাছ ব্যবসায়ী জহুরুল ইসলামের কন্যা। স্থানীয়রা জানান, বাড়িতে থাকা একটি পোষা বিড়াল পাকা ভবনের ছাদে উঠে যায় এবং পরে সিঁড়ি ঘরের টিনসেডে চলে আসে। ওই টিনসেডের ওপর দিয়ে উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তার ছিল। বিড়ালটিকে তাড়ানোর সময় জুথি বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তিনি তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

