ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)`র মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে আজহারুল ইসলাম মান্নান বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই, এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম এর উপস্মথিতিতে মনোনয়নপত্র দাখিলের সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল, উপজেলা বিএনপি`র সহ-সভাপতি কামরুজ্জামান মাসুম,সোনারগাঁ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

