AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে’



‘পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু বলেছেন, পর্যটন খাতে সেবা প্রদানকারীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা গেলে ভোক্তারা সুরক্ষিত থাকবেন এবং পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

শনিবার (২৭ ডিসেম্বর)সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সুরক্ষায় পর্যটন খাতের স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ভোক্তা-অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের উদ্যোগে এবং শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সহযোগিতায় গতকাল সকাল সাড়ে এগারোটায় শহরতলীর রামনগর এলাকার গ্র্যান্ড সেলিম রিসোর্টে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার যুগ্ম আহবায়ক ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম আহমেদ এর সভাপতিত্বে

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া ও দেবানন্দ সিনহা এবং মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। এসময় কর্মকর্তারা ভোক্তা-অধিকার আইন বাস্তবায়নে পর্যটন খাতের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সভায় স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সদস্যসচিব কাজী শামসুল হক।

পর্যটন খাতের স্টেকহোল্ডারদের পক্ষে বক্তব্য দেন কুমকুম হাবিবা, অ্যাডভোকেট সামসুল ইসলাম, সাংবাদিক এস কে দাশ সুমন, তারেকুর রহমান পাপ্পু, তাপস দাশ, ধীরাজ সিনহা প্রমুখ। এসয় তারা সেবার মান উন্নয়ন, মূল্য স্বচ্ছতা এবং পর্যটকদের অভিযোগ ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সেলিম আহমেদ বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকদের সঙ্গে পেশাদার আচরণ ও ন্যায্য সেবা নিশ্চিত করা সকল ব্যবসায়ীর দায়িত্ব। সভা শেষে পর্যটন খাতে ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!