AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের মূল হোতা গ্রেপ্তার


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৫:৫১ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের মূল হোতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মূল হোতা মো. রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল হাসেমের ছেলে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো. তারেক এ তথ্য জানান। তিনি বলেন, চলতি মাসের ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পরদিনই লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই পুলিশ রহস্য উদঘাটনে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত মো. রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার রুবেল পুলিশকে জানিয়েছেন—লক্ষ্মীপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান কামালের এপিএস শিমুল চক্রবর্তীর সঙ্গে তার পরিচয় ছিল। রুবেল আগে বিদ্যুৎ অফিসে গাড়িচালক হিসেবে কাজ করতেন। তবে তার ভাই ছাত্রলীগের নেতা হওয়ায় চাকরি চলে যায় বলে তিনি দাবি করেন। এরপর তিনি বেকার হয়ে পড়েন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রুবেল আরও জানান—শিমুল চক্রবর্তী বিদেশে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচন অফিসে আগুন দেওয়ার জন্য ১০ হাজার টাকার চুক্তি করেন। এর মধ্যে অগ্রিম হিসেবে ২ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয় এবং ঘটনার পর বাকি টাকা পরিশোধ করা হয়।

এই ঘটনায় নির্দেশদাতা ও অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার। গ্রেপ্তারকৃত রুবেলকে আদালতে হাজির করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে বলেও তিনি উল্লেখ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!