২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শুভেচ্ছা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ভালুকা পৌর সদরের মেগার মাঠ থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেগার মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক শ্রী স্বপন বনিক, জহির রায়হান ও আবু তাহের ফকির, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু, এস এম নরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

